News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম মসজিদের ইমাম, হামলাকারী আটক
Image

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম মসজিদের ইমাম, হামলাকারী আটক

আগরতলা, ১১ মে: মধুপুরের ব্রজেন্দ্রনগর জামে মসজিদে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন মসজিদের ইমাম। জানা গেছে, এক যুবক ইমামের কান কেটে গুরুতর জখম করে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে ফেলে।

হামলাকারীর নাম মুসলেম মিয়া (২৬), বাড়ি পাশের মতিনগর এলাকায়। স্থানীয়রা জানায়, হামলার সময় মসজিদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই এলাকাবাসী মুসলেম মিয়াকে ধরে ফেলে হাত-পা বেঁধে গণধোলাই দেয়। পরে তাকে মধুপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মধুপুর থানার ওসি জানান, আটককৃত মুসলেম মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। আহত ইমামকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top