News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে মেঘালয়ে দুই মাসের নাইট কারফিউ জারি
Image

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে মেঘালয়ে দুই মাসের নাইট কারফিউ জারি

শিলং, ৯ মে: প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মেঘালয় সরকার পূর্ব খাসি হিলস জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে দুই মাসের নাইট কারফিউ জারি করেছে। ৮ মে ২০২৫ থেকে কারফিউ কার্যকর হয়েছে এবং প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

এই কারফিউ ভরতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ধারা ১৬৩ অনুযায়ী জারি করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইন থেকে ১ কিমি পর্যন্ত এলাকাজুড়ে এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
পূর্ব খাসি হিলস জেলার জেলা শাসক আর.এম. কুরবাহ, আইএএস স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান ও বেআইনি জমায়েত রোধ করা।
নিষিদ্ধ কর্মকাণ্ডগুলির মধ্যে রয়েছে, পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে যাতায়াত, লাঠি, রড, পাথরের মতো অস্ত্রোপযোগী বস্তু বহন। এছাড়াও, এই নির্দেশনায় সীমান্ত অঞ্চলে গবাদি পশু, সুপারি, পানপাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট ও চা পাতা ইত্যাদি চোরাচালান প্রতিরোধের কথাও বলা হয়েছে।

কারফিউটি তৎক্ষণাৎ কার্যকর করা হয়েছে এবং এটি মূলত নিরাপত্তা উদ্বেগ ও সীমান্ত পরিস্থিতির জটিলতা বিবেচনা করেই নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর ভারত “অপারেশন সিন্দুর”-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ভারত-পাকিস্তানকে শান্তি বজায় রাখার ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে পৌঁছানোর আহ্বান জানায়।
বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশকে সংযত আচরণের অনুরোধ জানাচ্ছে।

Releated Posts

অসমে বন্যার প্রথম দফায় ২২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, আংশিক ভেঙে পড়ল রেলসেতু

গুয়াহাটি, ২৯ জুন (আইএএনএস): টানা বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্য…

ByByNews Desk Jun 29, 2026

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026

অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…

ByByNews Desk Jun 28, 2026

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top