News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
Image

প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ৮ মে : আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি প্রভারী ড: রাজদীপ রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন আয়োজিত সাংগঠনিক বৈঠকের পূর্বে গত ২২ এপ্রিল পহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলায় নিজেদের জীবন বলিদানকারী নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্য বিজেপি প্রভারী ড: রাজদীপ রায় গতকাল অর্থাৎ বুধবার রাজ্যে এসেছেন। আজ তাঁর উপস্থিতিতে বিজেপি সদর দপ্তরে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াকফ বিল সহ দু তিনটি কেন্দ্রীয় কার্যক্রম রাজ্যেও চলছে যেগুলিতে অংশগ্রহণ করতে রাজ্য প্রভারী গতকাল রাজ্যে এসেছেন। তিনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি সহ কী কী পদক্ষেপ নেওয়া যায় সে সকল বিষয় আজকের এই বৈঠকে আলোচনা হয়। আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top