News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গাপুরস্থিত মনু নদীর বাঁধ পরিদর্শনে বিধায়ক বীরজিৎ
Image

দুর্গাপুরস্থিত মনু নদীর বাঁধ পরিদর্শনে বিধায়ক বীরজিৎ

আগরতলা, ৮ মে: কৈলাসহরের দুর্গাপুরস্থিত মনু নদীর বাঁধ পরিদর্শনে গিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা সহ অন্যান্যরা।

এদিন বাঁধ পরিদর্শনকালে তাঁরা লক্ষ্য করেন বাঁধের কাজ খুবই ধীরগতিতে চলছে। তাছাড়া যে ঠিকাদার কাজ পেয়েছেন তিনি মাটি ফেলার জন্য কয়েকটা গাড়ি ব্যবহার করছেন। যার ফলে বাঁধের উপর এখন পর্যন্ত সামান্য মাটি ফেলা হয়েছে। যে জায়গায় ২০১৮ সালে বাঁধ ভেঙ্গে কৈলাসহর বন্যায় প্লাবিত হয় সেই বাঁধের এত ধীর গতিতে কাজ দেখে বিধায়ক অসন্তুষ্ট হন।

তিনি বলেন, অতিসত্বর যাতে বাঁধের কাজে আরো বেশি গাড়ি নিয়োগ করা হয়। বাঁধ পরিদর্শন শেষে বিধায়ক সহ অন্যান্যরা ওয়াটার রিসোর্স দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট বিষয়টি উপস্থাপন করেন।

তাঁরা এক্সিকিউটিভের কাছে দাবি জানিয়েছেন, ঠিকাদার কাজ পেয়েছেন তিনি যেন বাঁধের কাজে আরো বেশি পরিমাণে গাড়ি প্রয়োগ করেন। কারণ সামনেই বর্ষাকাল। তার পূর্বে কাজ শেষ করা প্রয়োজন। তাছাড়া এখন পর্যন্ত যে কাজ হয়েছে দুর্গাপুর স্থিত বাঁধের, তা খুবই নিম্নমানের।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top