News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা শহরে মক ড্রিল, বিকাল ৫.৩০ মিনিট থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ
Image

আগরতলা শহরে মক ড্রিল, বিকাল ৫.৩০ মিনিট থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ

আগরতলা, ৭মে: প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ বিকাল ৫.৩০ মিনিট থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত আগরতলা শহরে মক ড্রিল উপলক্ষে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে এই খবরটি জনস্বার্থে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে আজ ৭ মে মঙ্গলবার বিকেল ৩:৩০টায় একযোগে সিভিল ডিফেন্স মক ড্রিলের আয়োজন করা হয়েছে। এই মহড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এবং সিভিল ডিফেন্স আইন, ১৯৬৮-এর অধীনে অনুষ্ঠিত হচ্ছে। এর মূল লক্ষ্য হল—শত্রুপক্ষের আক্রমণ কিংবা প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় রাজ্যের প্রস্তুতি ও বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয় যাচাই করা।

মহড়ায় অংশ নেবে প্রতিটি জেলায় থাকা সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকরা।এই স্বেচ্ছাসেবকরাই যেকোনও বিপর্যয়ের প্রথম সাড়া প্রদানকারী হিসেবে কাজ করেন। তাই মহড়ায় তাদের সক্রিয় ভূমিকা থাকবে।” মহড়ায় থাকবে বিমান হামলার সতর্ক সংকেত প্রচার, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপন, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা সহায়তার অনুশীলন।

পাশাপাশি, “মহড়াটি বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলবে। মহড়ার পর্যায় বোঝাতে বিকেল ৪টা এবং ৫:৩০টায় দুটি পৃথক ধাপে সাইরেন বাজানো হবে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে মহড়ার সময় আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এই মহড়া রাজ্যের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তাই আজ প্রশাসনিক নির্দেশ অনুযায়ী বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ১০ মিনিটের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে আগরতলা শহরে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে এই খবরটি জনস্বার্থে জানানো হয়েছে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top