News Flash

  • Home
  • দিনের খবর
  • যুক্তরাষ্ট্রে বৃদ্ধাকে প্রতারণার চেষ্টায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্র গ্রেপ্তার
Image

যুক্তরাষ্ট্রে বৃদ্ধাকে প্রতারণার চেষ্টায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্র গ্রেপ্তার

নর্থ ক্যারোলাইনা, ৫ মে : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এক বৃদ্ধা মহিলাকে আইনপ্রয়োগকারী কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে কিশন কুমার সিং নামে এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গ্রেপ্তার করেছে গিলফোর্ড কাউন্টি শেরিফ অফিস(জিসিএসও)। অভিযুক্তের বয়স ২১ এবং তিনি ২০২৪ সাল থেকে ছাত্র ভিসায় ওহাইোর সিনসিনাটির কাছে বসবাস করছিলেন বলে জানা গেছে।

জিসিএসও এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, নার্সিং হোম এবং বয়স্কদের আবাসনে বসবাসকারী নাগরিকদের লক্ষ্য করে প্রতারকরা আইনপ্রয়োগকারী সংস্থার পরিচয় দিয়ে ফোন করে অর্থ দাবি করছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আমরা কখনও কাউকে ফোন করে টাকা চাই না। নিজে সচেতন হন এবং প্রিয়জনদেরও সচেতন করুন।

পুলিশের তথ্যমতে, ৭৮ বছর বয়সী ওই মহিলা অভিযোগ করেন, তাঁকে বারবার ফোন করে বলা হয় যে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট আপোস হয়ে গেছে এবং সেটি সুরক্ষার জন্য একটি বড় অঙ্কের অর্থ তুলে দিতে হবে। এমনকি তাঁর নাম দেশের অন্য অংশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলেও হুমকি দেওয়া হয়।

এই প্রতারণার অংশ হিসেবে সিং নিজেকে ‘ফেডারেল এজেন্ট’ পরিচয় দিয়ে মহিলার বাড়িতে পৌঁছন, তখনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সিং বর্তমানে গিলফোর্ড কাউন্টি ডিটেনশন সেন্টারে এক মিলিয়ন ডলারের বন্ডে আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে ‘অপ্রকৃত উপায়ে সম্পত্তি অর্জনের চেষ্টা’, ‘বয়স্ক ব্যক্তিকে প্রতারণা’ সহ একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

এই ধরনের ঘটনা সম্প্রতি আরও বাড়ছে। গত এপ্রিল মাসে আরও দুই ভারতীয় ছাত্র মহাম্মদ ইলহাম বাহোরা ও হাজি আলি বাহোরা টেক্সাসের এল পাসো কাউন্টিতে একই ধরনের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়। তাঁরা ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, শিকাগো-র ছাত্র এবং তাদের বিরুদ্ধে প্রতারণা, ডাকাতি, অবৈধ বিনিয়োগের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

—

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top