News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত
Image

ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত

আগরতলা, ৫ মে: আজ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। পাশাপাশি, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য দপ্তরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা সাম্যবাদের স্রষ্টা মহান দার্শনিক কার্ল মার্কসের ২০৮ তম জন্মদিন পালন করা হয়েছে। এদিনের ওই অনুষ্ঠানে তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সহ অন্যান্য শহীদদের স্মরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুধন দাস ও সংগঠনের সভাপতি কমরেড রতন ভৌমিক সহ অন্যান্যরা। এদিন বিজেপি-আরএসএস পরিচালিত সরকারের তীব্র সমালোচনা করেন নেতৃত্বরা।

এদিন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুধন দাস বলেন, ত্রিপুরা রাজ্যের তপশিলি জাতি সম্প্রদায়ের উন্নতি এবং তাদের অধিকার রক্ষা করাই ছিল সমন্বয় সমিতির প্রধান লক্ষ্য। তাছাড়া, এই সমিতির মাধ্যমে তপশিলি জাতি সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল।

এদিন তিনি আরও বলেন,বর্তমানে সমাজে আরএসএস পরিচালিত বিজেপি সরকার একসময় সংবিধানকে বিরোধিতা করেছে। বর্তমানে ক্ষমতা এসে সংবিধানের উপর ক্রমাগত আঘাত করা হচ্ছে। সংবিধানের উপর পা রেখে একপ্রকার দেশ পরিচালনা করছে স্বৈরাচারী বিজেপি সরকার।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top