News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাধারণ ধর্মঘটের সমর্থনে পরিবহণ শ্রমিকদের গণ কনভেনশন, সামাজিক সুরক্ষা সহ একাধিক দাবি উত্থাপন
Image

সাধারণ ধর্মঘটের সমর্থনে পরিবহণ শ্রমিকদের গণ কনভেনশন, সামাজিক সুরক্ষা সহ একাধিক দাবি উত্থাপন

আগরতলা, ৫ মে: আগামী ২০শে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার একটি গুরুত্বপূর্ণ গণ কনভেনশন অনুষ্ঠিত হল সিআইটিইউ সদর দপ্তরে। এই কনভেনশনে পরিবহণ শ্রমিকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রম আইন বাতিলের দাবিকে জোরালোভাবে সমর্থন করেন।
কনভেনশন থেকে পরিবহণ শ্রমিকরা একজোট হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো — সড়ক পরিবহণ শ্রমিকদের জন্য একটি পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন, ভারতীয় ন্যায় সংহিতা ১০৬-এর ১ ও ১০৬-এর ২ ধারা বাতিল, মোটর ভেহিকল আইন ২০১৯-এর সংশোধনী প্রত্যাহার এবং ত্রিপুরা রাজ্যে পরিবহণ শিল্পে বেআইনি তোলাবাজি বন্ধ করার দাবি।
শ্রমিকদের দাবি, এই আইনগুলি শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এবং এগুলি বাতিল না করলে পরিবহণ শিল্প তথা শ্রমজীবী মানুষের উপর আরও চাপ সৃষ্টি হবে।
সিআইটিইউ-র নেতৃত্বে আয়োজিত এই গণ কনভেনশন থেকে শ্রমিকরা ২০ মে’র সাধারণ ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের বার্তা দেন।

Releated Posts

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top