News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বুদ্ধ জয়ন্তীতে পশু-পাখি নিধন ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, প্রশাসনের নির্দেশ
Image

বুদ্ধ জয়ন্তীতে পশু-পাখি নিধন ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, প্রশাসনের নির্দেশ

কুমারঘাট, ৪ মে: আসন্ন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আগামী ১২ মে, কুমারঘাট ও লংতরাইভ্যালি মহকুমা এলাকায় যেকোনও ধরনের পশুপাখি নিধন এবং মাংস বিক্রি-তে নিষেধাজ্ঞা জারি করল মহকুমা প্রশাসন।

শান্তির বার্তা বহনকারী এই পবিত্র দিনে জীবহানির কোনও ঘটনাই যাতে না ঘটে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলির বাজার, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় থানাগুলিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ১২ মে তারিখের জন্য প্রযোজ্য থাকবে বলে স্পষ্ট করেছে প্রশাসন।

Releated Posts

খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি…

ByByReshmi Debnath Jun 28, 2026

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার রক্ষায় সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিয়ে সেমিনার

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে   “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

তেলিয়ামুড়া, ২৮ জুন: রাজধানীর লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক প্রদীপ দাস (৪৬)-এর মৃতদেহ রবিবার সকালে বাড়ির পাশের একটি…

ByByReshmi Debnath Jun 28, 2026

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top