News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওয়াকফ সংশোধনী নিয়ে জনজাগরণ কর্মসূচি, বিরোধীদের তীব্র আক্রমণ রাজীব ভট্টাচার্যের
Image

ওয়াকফ সংশোধনী নিয়ে জনজাগরণ কর্মসূচি, বিরোধীদের তীব্র আক্রমণ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ৩ মে – রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আজ জনজাতি মোর্চা, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত হয় ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, যিনি এই কর্মসূচির মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন।

রাজীব ভট্টাচার্য বলেন, সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে বিরোধীরা পরিকল্পিতভাবে সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট শ্রেণির মানুষকে ভুল ধারণা দিয়ে বিরোধীরা উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

তিনি জানান, মানুষের কাছে এই বিলের প্রকৃত উদ্দেশ্য ও বাস্তব তথ্য তুলে ধরতেই বিজেপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই জনজাগরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীরা সংখ্যালঘুদের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে, যা নিন্দনীয়।

রাজীব ভট্টাচার্য জানান, আজকের কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা সহ অন্যান্য শাখা সংগঠনের উদ্যোগে এই ধরনের জনসচেতনতা মূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Releated Posts

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top