News Flash

Image

বাইক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক

আগরতলা, ২ মে : বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবক। গতকাল রাতে কৈলাসহর হাওর বাজার এলাকায় প্রত্যক্ষদর্শীরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত যুবককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি একটি গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কা খায় এবং ছিটকে জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে। যার ফলে গুরুতরভাবে আহত হয় বাইক চালক। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই যুবককেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে সংকটজনক অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বাইক চালক।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top