News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত ত্রিপুরার কৃষক হিরালাল
Image

কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত ত্রিপুরার কৃষক হিরালাল

আগরতলা, ২ মে: ত্রিপুরার প্রগতিশীল কৃষক হিরালাল দাসকে সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ইম্ফল-এর ব্যবস্থাপনা বোর্ডে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। উদ্ভাবনী কৃষি উদ্যোগের জন্য ওই বিশেষ স্বীকৃতি পেয়েছেন তিনি।

ত্রিপুরার খোয়াই জেলার বটাপুরা, পূর্ব রামচন্দ্র ঘাট গ্রামের প্রগতিশীল কৃষক হিরালাল দাসকে মণিপুরের ইম্ফল-স্থিত অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (CAU) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনীত করা হয়েছে। শ্রী দাস কেভিকে খোয়াই এবং নাবার্ড কর্তৃক প্রতিষ্ঠিত “নবীন ফার্মার্স ক্লাব”-এর সেক্রেটারি হিসেবে কৃষি ক্ষেত্রে আধুনিক ও টেকসই চর্চার পথিকৃৎ। ৩.৫ একর জমিতে তিনি মাটি স্বাস্থ্য কার্ডের ব্যবহার, ট্রু পটেটো সিড চাষ, সমন্বিত পোকা ও পুষ্টি ব্যবস্থাপনা, ধানের বীজ উৎপাদন, স্পাইন গার্ড ও আগাম বাঁধাকপি চাষ, হাঁস-মুরগি পালন, গো-পালন এবং ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার বার্ষিক আয় বর্তমানে ৪.৮ লক্ষ টাকা।

তাঁর নেতৃত্বে কৃষক ক্লাব একটি স্থায়ী অফিস ও কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন করেছে, যা স্থানীয় কৃষকদের কৃষিযন্ত্র ভাড়া নিতে সহায়তা করছে। কৃষি উন্নয়নে তাঁর এই অগ্রণী ভূমিকা এবার কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও কৃষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে অবদান রাখবে, যা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top