News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী নাগরিক সহ ৩ ভারতীয় টাউট আটক
Image

পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী নাগরিক সহ ৩ ভারতীয় টাউট আটক

আগরতলা, ২ মে: রাগনা বর্ডার আউটপোষ্ট সীমান্ত সুরক্ষা বাহিনী এবং ধর্মনগর থানার পুলিশের যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে বাংলাদেশি নাগরিক সহ ৩ ভারতীয় আউটকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিএসএফএর ৯৭ নং ব্যাটালিয়ান সহ ধর্মনগর থানার পুলিশ যৌথভাবে ধর্মনগর থানার অধীন ভারত-বাংলা সীমান্ত রাগনা এলাকায় দীর্ঘদিন ধরে স্পেশাল অভিযান সহ পেট্রোলিং চালিয়ে যাচ্ছিল। তারই অঙ্গ হিসাবে এই সাফল্য উঠে আসে। আজ সকাল সাতটা নাগাদ রাগনা বিওপির ৯৭ নং ব্যাটালিয়ানের জওয়ানরা এক বাংলাদেশী নাগরিক সহ তিনজন ভারতীয় নাগরিককে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধর্মনগর থানা পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করে।

ধৃতরা হলেন, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন বাঁশিপুর এলাকায় বাসিন্দা হেপি দেব(২০), ধর্মনগর থানাধীন ইয়াকুবনগর জলাবস্তি এলাকার বাসিন্দা আলমাস মিয়া (৫১) এবং অঞ্জনা দাস (৪৫)। অপরজন ভারতীয় নাগরিক কৃষ্ণ চন্দ্র দেব (২৬) পিতা রবীন্দ্র চন্দ্র দেব বাড়ি ধর্মনগর থানার অধীন বড়ুয়াকান্দি এলাকায়।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top