News Flash

  • Home
  • দিনের খবর
  • একই ধাঁচে টানা চতুর্থ দিন, ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের
Image

একই ধাঁচে টানা চতুর্থ দিন, ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু, ২৮ এপ্রিল (হি.স.): দিনে চুপচাপ, আর রাত হলেই গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। পর পর ৪ দিন একই ধাঁচে হামলা চালাল পাকিস্তানি সেনা। এই নিয়ে পর পর ৪ রাত নিয়ন্ত্রণরেখায় অশান্তির পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে রাত হলেই অনবরত গুলি চালাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব দিয়ে চলেছে ভারতও। রবিবার রাতেও একই কাণ্ড ঘটিয়েছে পাকিস্তান।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ২৭ ও ২৮ এপ্রিল মধ্যবর্তী রাতে সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান গুলিবর্ষণ করেছে। লক্ষ্য ছিল ভারতীয় সেনাঘাঁটি। তবে পাল্টা জবাব গিয়েছে এ পার থেকেও। পাকিস্তানি সেনা কুপওয়ারা ও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। যোগ্য জবাব অবশ্য ফিরিয়ে দিয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা।

Releated Posts

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top