News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল : মালিঙ্গাকে ছাড়িয়ে বুমরাহ
Image

আইপিএল : মালিঙ্গাকে ছাড়িয়ে বুমরাহ

কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.) : ওয়াংখেড়েতে রবিবার লখনউ সুপার জায়েন্টস ম্যাচের তৃতীয় ওভারে বল করতে এসে এইডেন মার্করামকে ফিরিয়ে দারুণ এক কীর্তি গড়লেন জাসপ্রিত বুমরাহ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি এখন বুমরাহর। ওয়াংখেড়েতে তিনি লখনউ সুপার জায়ান্টেসের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে নেমে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। আইপিএলে এই নিয়ে তৃতীয়বার ম্যাচে ৪ উইকেট নিলেন তিনি।

মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেছিলেন বুমরাহ। নিজের প্রথম ওভারেই এইডেনের উইকেট নিয়ে প্রাক্তন লঙ্কান পেসার ও এক সময়ের সতীর্থকে তিনি ছাড়িয়ে যান। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। তাকে টপকে যেতে বুমরাহর লাগল ১৩৯ ইনিংস। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ।

আইপিএলে বুমরাহর উইকেট এখন ১৭৪টি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তার স্থান এখন সপ্তম। আর স্বীকৃত টি-২০তে বুমরাহের উইকেট এখন ৩০৪টি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top