News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বই-কলকাতা জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু ৪ জনের
Image

মুম্বই-কলকাতা জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু ৪ জনের

ভাণ্ডারা, ২৮ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় মুম্বই-কলকাতা জাতীয় সড়কে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ ভাণ্ডারার বেলা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে, একটি বোলেরো গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। মৃতদের নাম – শিলেন্দ্র বাঘেল, শৈলেশ গোকুলপুরে, বিনোদ বিনেওয়ার এবং অশোক ধিরওয়াল। নিহতরা সবাই নাগপুরের বাসিন্দা।

দুর্ঘটনার খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বর কাটাডে একটি কনভয় নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। নিহত এবং আহতদের ভাণ্ডারা জেলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় বোলেরো গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত একজন ব্যক্তি বর্তমানে ভাণ্ডারা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, রায়পুর থেকে আসা বোলেরো গাড়িটি নাগপুর যাচ্ছিল। এতে পাঁচজন যাত্রী ছিলেন। বেলা গ্রামের কাছে হাইওয়ের ওপর গাড়ি ঘোরানোর ফলে নাগপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top