News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, উঠছে খুনের অভিযোগ
Image

তেলিয়ামুড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, উঠছে খুনের অভিযোগ

তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল:শান্তিনগর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক অগ্নিদগ্ধ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা দীপান্বিতা সরকার পাল শনিবার সন্ধ্যায় অগ্নিদগ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনাটি তেলিয়ামুড়া থানার অদূরে ঘটে, ফলে এলাকাজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মৃতার মা থানার সামনে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করে জানান, “ননদ ও শ্বশুর মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে। অন্য এক মহিলার সঙ্গে তন্ময়ের (স্বামী) পরকীয়ার সম্পর্ক ছিল, সেই কারণেই আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, অগ্নিদগ্ধ হওয়ার ১৫-২০ মিনিট আগে দীপান্বিতা তাকে ফোন করে জানিয়েছিল, তার শ্বশুর ও স্বামী মিলে তাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠছে— এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন? পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত সকল দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top