News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেল স্টেশন থেকে চার বাংলাদেশি নাগরিক আটক, গাঁজা উদ্ধারের ঘটনাও
Image

আগরতলা রেল স্টেশন থেকে চার বাংলাদেশি নাগরিক আটক, গাঁজা উদ্ধারের ঘটনাও

আগরতলা, ২৭ এপ্রিল:গোপন খবরের ভিত্তিতে আজ আগরতলা রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করলো আগরতলা জিআরপি, আরপিএফ ও গোয়েন্দা বিভাগের যৌথ দল। আটক ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ট্রেনে করে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে উপস্থিত হয়েছিল।
আটককৃতদের নাম জহিরুল ইসলাম ওরফে জাহির (৪২), দিলওয়ার হোসেন (৪৪), জামিরুল ইসলাম (২৭) এবং মোহাম্মদ জিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বেঙ্গালুরু ও চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। অনুমান করা হচ্ছে, এই মামলার সাথে আরও অনেকেই জড়িত থাকতে পারে। এ বিষয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল অভিযুক্তদের মহামান্য আদালতে তোলা হবে।
এদিকে, গতকাল দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে ১৯ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস বিস্তারিত তথ্য প্রদান করেন। পুরো ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে রেল স্টেশন এলাকায়।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top