News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেহেলগামে জঙ্গি হামলায় উত্তাল দেশ ও বিশ্ব, কমলাসাগরে প্রতিবাদ মিছিলের আয়োজন
Image

পেহেলগামে জঙ্গি হামলায় উত্তাল দেশ ও বিশ্ব, কমলাসাগরে প্রতিবাদ মিছিলের আয়োজন

আগরতলা, ২৬ এপ্রিল : জম্মু-কাশ্মীরের পেহেলগামে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। গত মঙ্গলবার পেহেলগামে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক এবং আহত হয়েছেন আরও অনেকে।

এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জরুরি বৈঠক করেন। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তিন বাহিনী— সেনা, নৌ ও বিমান বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে প্রতিশোধ নিতে নির্দেশ দেন। সেনাবাহিনীও সেই নির্দেশ পাওয়ার পর থেকেই সক্রিয় অভিযান শুরু করেছে। ইতিমধ্যে বহু জঙ্গি ও তাদের আশ্রয়স্থল গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অব্যাহত রয়েছে চিরুনি তল্লাশি।

এদিকে, জম্মু-কাশ্মীরের পেহেলগামের এই জঙ্গি হামলার প্রতিবাদে ত্রিপুরার কমলাসাগর বিধানসভার অন্তর্গত পি এম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে শনিবার এক নিন্দা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।

বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সেকেরকোট বাজার, আগরতলা-সাবরুম জাতীয় সড়ক পরিক্রমা করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এদিন প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী জানান, “ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই দেশে জঙ্গিদের কোনো স্থান নেই। যারা পেহেলগামে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, তাদের দেশ থেকে সম্পূর্ণভাবে উৎখাত করতে হবে এবং ভারতকে সন্ত্রাসমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।”

ছাত্রছাত্রীরাও জানিয়েছে, তারা সরকারের পাশে রয়েছে এবং দেশের সম্মান রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। রাজ্যের যুবসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে।

Releated Posts

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top