News Flash

  • Home
  • দেশ
  • দেশের যুবসমাজের মধ্যে এখন নতুন আশা ও আকাঙ্খা তৈরি হয়েছে : জিতেন্দ্র সিং
Image

দেশের যুবসমাজের মধ্যে এখন নতুন আশা ও আকাঙ্খা তৈরি হয়েছে : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): দেশের যুবসমাজের মধ্যে এখন নতুন আশা ও আকাঙ্খা তৈরি হয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর কথায়, “২০১৪ সালে সমগ্র দেশ জুড়ে এক্সপ্রেস রোড করিডোরের সংখ্যা ছিল মাত্র ৯৩ কিলোমিটার। এখন তা ২০ গুণ বেড়ে ২,৪৭৪ কিলোমিটারে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আগে মাত্র ৩০৮,০০০ কিলোমিটার ছিল, এখন তা দ্বিগুণেরও বেশি বেড়ে ৭,৭০,২২৮ কিলোমিটারে দাঁড়িয়েছে। বিমানবন্দরের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। মেট্রো ট্রেন, যা আগে মাত্র ৫টি শহরে ছিল, এখন ২৩টি শহরে চলছে। এর ফলে দেশের যুবসমাজের মধ্যে এখন নতুন আশা ও আকাঙ্খা তৈরি হয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারের বেশি যুবক-যুবতীকে রোজগার মেলার মাধ্যমে নিয়োগপত্র বিতরণ করেছেন। ১৫-তম এই রোজগার মেলা হয় সারাদেশের ৪৭টি স্থানে। এই রোজগার মেলাতেই বক্তব্য রাখার সময় জিতেন্দ্র সিং আরও বলেছেন, “প্রধানমন্ত্রী, রোজগার মেলার মাধ্যমে আপনি নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টাও করেছেন যে কর্মসংস্থান মানে কেবল সরকারি চাকরি নয়। এই লক্ষ্যে, অনেক বিকল্প ব্যবস্থা করা হয়েছে। উদাহরণস্বরূপ, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় এখনও পর্যন্ত ৫২ কোটিরও বেশি ঋণ বিতরণ করা হয়েছে।”

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top