News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২ জনকে গ্রেফতারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ
Image

২ জনকে গ্রেফতারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

আগরতলা, ২৬ এপ্রিল: উদয়পুর আর কে পুর থানার সামনে দুইজনকে গ্রেফতারের দাবিতে গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বিক্ষোভে সামিল হয়েছেন। মঞ্চের তরফ থেকে প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে নিয়ে আসার আর্জি জানিয়েছেন।

‌
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল আগরতলা নিবাসী জাভেদ হোসেন নামে এই যুবক একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করেছে। যা হিন্দু সমাজের প্রতি আঘাত করার সামিল বলে অভিযোগ করেছেন হিন্দু জাগরণ মঞ্চ গোমতী জেলা সংযোগ প্রীতম দত্ত থানা লিখিত অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে পুলিশি গ্রেপ্তার দাবি জানানো হয়।

অপরদিকে উদয়পুর মহারানী এলাকার বারিক মিয়ার ছেলে সামিদ মিয়া ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানি মূলক এবং কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে নিয়ে আসার আর্জি জানানো হয়। নতুবা হিন্দু জাগরণ মঞ্চ নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।

উল্লেখ্য, শনিবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা থানা এসে এই দুটি ঘটনা ক্ষোভ ব্যক্ত করে স্লোগান দিয়ে থাকে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। যারা এখনো পাকিস্তানীরা এই দেশে রয়েছে তাদেরকে দেশে ফিরে যাওয়া জন্য শ্লোগান দিতে দেখা গেছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top