News Flash

Image

ডুকলী এবং ধর্মনগর সিপিআইএম অফিসে হামলা

আগরতলা, ২৫ এপ্রিল: রাজ্যের দুই প্রান্ত অর্থাৎ ধর্মনগর এবং ডুকলী সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।পার্টি অফিস ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। সিপিএম কর্মীদের অভিযোগে বিজেপির দুষ্কৃতিরা হামলা চালায়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিবরণে এক সিপিএম কর্মী গিয়েছেন, গোটা রাজ্যে বিজেপির সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হয়েছে।ডু কলী এবং ধর্মনগর সিপিআইএম পার্টি অফিসে বিজেপি সন্ত্রাসীরা হামলা ভাঙচুর লুটপাট চালায়। পার্টি অফিসে ৪০/৫০ জন দুষ্কৃতি বাইক নিয়ে এসে আচমকা ঢুকে যায় এবং ব্যাপক ভাঙচুর চালায়। তখন সিপিএম পার্টি অফিসে দলীয় কর্মসূচি রূপায়নে একটি বৈঠক চলছিল। ঘটনায় গোটা ধর্মনগরে চাঞ্চল্য ছড়িয়েছে।

তেমনি, গোটা রাজ্যে সিপিএমরে তরফ থেকে রেগা ও ট্যুয়েপ-এ পর্যাপ্ত কাজ এবং সঠিক সময়ে মজুরী প্রদান করা, রেগা ও ট্যুয়েপের সমস্ত বকেয়া মজুরী অতিসত্বর প্রদান করা, রেশনশপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য সরবরাহ করা সহ তিন দফা দাবিতে ডুকলি ব্লক আধিকারীকের নিকট ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আজ মিছিল করে ডেপুটেশন প্রদান করতে গিয়েছিলেন সিপিএমের নেতৃত্বরা। ওই সময় ডুকলী সিপিএমের অফিসে হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতকারীরা।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top