News Flash

Image

রেল মন্ত্রীর সাথে সাক্ষাৎ সাংসদ বিপ্লবের

আগরতলা, ২২ এপ্রিল: কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের রেল যোগাযোগ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, অত্যাধুনিকীকরণ, ডবল লেন এবং রেল লাইন বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন, আগরতলা থেকে পুরি, জম্মু এবং গয়া পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার দাবি জানালেন তিনি।

তাছাড়া, অমৃত ভারতের অধীন আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর স্টেশনের আধুনিকীকরণ, বাঁধারঘাট স্টেশনকে বিশ্বমানের করে তোলা, ইনডাস্ট্রিয়াল রেল লিংক, জিরানীয়া ইয়ার্ড এর উন্নতিকরণ সহ আরও নতুন রেল পরিষেবা যুক্ত করার বিষয়ে বিষদে আলোচনা হয়েছে। আন্তরিকতার সাথে দাবিগুলির গুরুত্ব অনুভব করে অগ্রাধিকারের ভিত্তিতে যথার্থ ব্যবস্থা গ্রহনের কথা জানান রেল মন্ত্রী l

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top