News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ কংগ্রেস ভবনে “সংবিধান বাঁচাও অভিযান” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক
Image

প্রদেশ কংগ্রেস ভবনে “সংবিধান বাঁচাও অভিযান” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

আগরতলা, ২২ এপ্রিল : জাতীয় কর্মসূচি “সংবিধান বাঁচাও অভিযান”-এর সফল বাস্তবায়নের লক্ষ্যে আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা।

বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আগামী দেড় মাসব্যাপী “সংবিধান বাঁচাও অভিযান” রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক স্তরে জোরদারভাবে পালন করা হবে। পাশাপাশি আগামী এক বছরব্যাপী “ঘর ঘর অভিযান” কর্মসূচির রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

আশীষ কুমার সাহা আরও বলেন, জাতিগত জনগণনা শেষে সংরক্ষণ নীতির প্রশ্নে কংগ্রেস দল জাতীয় পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে, এবং রাজ্যেও তা সংগঠিতভাবে পালন করা হবে। পাশাপাশি, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ওয়াকফ বিলের বিরুদ্ধে কংগ্রেস দলের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। তিনি জানান, এই ইস্যুতে কংগ্রেস রাজ্যজুড়েও প্রকাশ্য আন্দোলনের পথে হাঁটবে।

বৈঠকে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা আগামী কর্মসূচির রূপরেখা ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতৃত্বরা জানান, রাজ্যের প্রতিটি স্তরে কংগ্রেসের আন্দোলন আরও জোরালো ও জনমুখী হবে।

Releated Posts

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top