News Flash

Image

পানীয় জলের পাইপে মৃত সাপ

আগরতলা, ২২ এপ্রিল: সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃত সাপ। ওই ঘটনায় তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত দুই(২) নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশুবিহার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন বিশুদ্ধ জল সংক্রান্ত বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ঠিক এর পাশাপাশি প্রচন্ডভাবে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ জন।

যদিও এলাকার মানুষের অভিযোগ হচ্ছে, এই প্রথম পানীয় জলের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে আসলো ঘটনা তা না, প্রায় সময় কথিত বিশুদ্ধ জলের সাথে চিংড়ি মাছ বা বিভিন্ন প্রকারের ছোট মাছ সহ নানান প্রকারের মৃত প্রাণী প্রায়শই পাওয়া যায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ওই এলাকার জনৈক উমেশ চন্দ্র সাহার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সরকারি টেপ দিয়ে জল যখন আসছিল না তখন পরিবারের লোকজনরা কি হয়েছে বিষয়টা দেখতে যান। তখন দেখা যায় পাইপের মাথায় মৃত সাপ আটকে রয়েছে। এই দৃশ্য দেখে শুধুমাত্র উমেশ চন্দ্র সাহার পরিবারের লোকজনদের না, গোটা এলাকার সাধারণ মানুষের আতঙ্ক তৈরি হয়।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top