News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই পরিবারের দুই নাবালিকা নিখোঁজ, কুমারঘাটে চাঞ্চল্য
Image

একই পরিবারের দুই নাবালিকা নিখোঁজ, কুমারঘাটে চাঞ্চল্য

কুমারঘাট, ২০ এপ্রিল:উত্তর কুমারঘাট আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে একই পরিবারের দুই কিশোরী নিখোঁজ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, দুই বোন একই ঘর থেকে একসাথে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ দুই কিশোরীর নাম দুর্গা শুক্লা দাস (১৭) ও অঞ্জলি শুক্লা দাস। দুর্গা স্থানীয় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং অঞ্জলি অষ্টম শ্রেণির ছাত্রী।
দুই মেয়ের বাবা প্রসেনজিৎ শুক্ল দাস ও মা সুনতি শুক্লা দাস কুমারঘাট থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। তাঁরা কাঁদো কাঁদো মুখে জানান, তাঁদের দুই মেয়ের সন্ধান পেলে যেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
নিখোঁজের কারণ এখনো স্পষ্ট নয়। তবে কুমারঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, মেয়েরা কোনওভাবে বিপদের সম্মুখীন হয়ে থাকতে পারে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও মেয়েদের সন্ধান পেলে থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
ঘটনার জেরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top