News Flash

  • Home
  • দেশ
  • তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বিভিন্ন চিড়িয়াখানায় পশু-পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা
Image

তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বিভিন্ন চিড়িয়াখানায় পশু-পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): রাজস্থান ও মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। গরম এতটাই বেশি যে, বিভিন্ন চিড়িয়াখানায় পশু-পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজস্থানের জয়পুরের নাহারগড় জৈবিক পার্কে পশু-পাখি ও অন্যান্যদের প্রাণীদের জন্য জল ছিটানো এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মধ্যপ্রদেশের ভোপালের বন বিহার জাতীয় উদ্যান এবং চিড়িয়াখানায় প্রাণীদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বন বিহার জাতীয় উদ্যান এবং চিড়িয়াখানার পরিচালক অবধেশ মীনা জানিয়েছেন, “বন বিহারে আমরা নিশ্চিত করেছি, সমস্ত কুলারগুলি কার্যকর অবস্থায় রয়েছে। তাপপ্রবাহ থেকে প্রাণীদের রক্ষা করার জন্য আমরা পর্দাও স্থাপন করেছি। এখানকার প্রাণীরা স্বস্তিতে রয়েছে। সমস্ত জলাশয় নিয়মিতভাবে ভরাট করা হচ্ছে।” শুধু জয়পুর ও ভোপাল নয়, দেশের অন্যান্য রাজ্যের চিড়িয়াখানায় পশু-পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top