News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বর্ণচুরি কাণ্ডে আসামি ধরতে এসে বিশালগড়ে চেন্নাই পুলিশের বিপাকে, স্থানীয়দের বাধায় উত্তেজনা
Image

স্বর্ণচুরি কাণ্ডে আসামি ধরতে এসে বিশালগড়ে চেন্নাই পুলিশের বিপাকে, স্থানীয়দের বাধায় উত্তেজনা

বিশালগড়, ২০ এপ্রিল: স্বর্ণচুরি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে চেন্নাই পুলিশ এসে বাধার মুখে পড়ল বিশালগড়ে। বিশালগড় উত্তর বাজার এলাকায় জুয়েলারি দোকান মালিক সত্য রঞ্জন কর্মকারকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দিলে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, চেন্নাইয়ে একটি স্বর্ণচুরি মামলায় সত্য রঞ্জন কর্মকারের নাম উঠে আসে। সেই সূত্রেই চেন্নাই পুলিশ তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বিশালগড়ে আসে। তবে কোনও রকম আগাম সতর্কতা না দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা ও বাসিন্দারা।

ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবশেষে সত্য রঞ্জন কর্মকারকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং পরে সকল পক্ষ বিশালগড় থানায় উপস্থিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশালগড় থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top