News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রথমবারের মতো চালু হতে চলেছে সি-প্লেন পরিষেবা : পর্যটন মন্ত্রী
Image

ত্রিপুরায় প্রথমবারের মতো চালু হতে চলেছে সি-প্লেন পরিষেবা : পর্যটন মন্ত্রী

আগরতলা, ১৯ এপ্রিল: আগামী দিনে ত্রিপুরার পর্যটন আরও রঙিন ও আকর্ষণীয় হতে চলেছে। ত্রিপুরায় প্রথমবারের মতো চালু হতে চলেছে সি-প্লেন পরিষেবা। যা জলপথে উড়ানক্ষম বিশেষ ধরণের বিমান। আজ সচিবালয়ের কনফারেন্স হলের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে সি-প্লেন পরিষেবা প্রকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।মূলত, সি-প্লেন চালুর মূল উদ্দেশ্য হল নারিকেল কুঞ্জ, ছবিমুড়া সহ ত্রিপুরার বিভিন্ন জলজ পর্যটন কেন্দ্রে দেশ-বিদেশের পর্যটকরা যাতে স্বল্প সময়ে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থাকে সহজতর করা। এর মাধ্যমে পর্যটনকে এক নতুন মাত্রা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে আরও জোরালোভাবে নিজের স্থান করে নিতে চলেছে। রাজ্যের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের পথও সুগম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top