News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা
Image

বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিনিধি, ১৯ এপ্রিল:
বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষকদের সংগঠিত করা, তাদের অধিকার আদায় এবং দেশের কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই কৃষক লীগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।”

তিনি বলেন, “কৃষকরা দেশের খাদ্য উৎপাদনে প্রধান চালিকাশক্তি। তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সংরক্ষণ জরুরি। কৃষকের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র আরও শক্তিশালী হয়।”

বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলার মাটিতে কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বহু পুরনো। উপনিবেশবাদ ও শোষণবাদের বিরুদ্ধে কৃষকেরা যুগে যুগে বিদ্রোহ করেছে। অনেক নির্যাতন সহ্য করেও তারা পিছিয়ে যায়নি। তাদের মনোবল সবসময় আকাশচুম্বী ছিল। বাংলার কৃষকেরাই শত প্রতিকূলতায়ও এই দেশের জমিনকে সোনালী ফসলের জন্য প্রস্তুত করেছে।”

তিনি বলেন, “নগর সভ্যতা যতই বিকশিত হোক না কেন, কৃষকদের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। কৃষকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠাকে রাজনীতির মূল দর্শন হিসেবে গ্রহণ করতে হবে। বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে কৃষকের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।”

বিবৃতির শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সতর্ক থাকার নির্দেশ ডিজিএসের

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ডিরেক্টরেট জেনারেল অফ…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top