News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘স্মৃতিবন’ প্রকল্পের অধীন প্ৰিয়জনের স্মৃতিতে বৃক্ষ রোপন করা চারাগাছ পরিদর্শনে সাংসদ বিপ্লব
Image

‘স্মৃতিবন’ প্রকল্পের অধীন প্ৰিয়জনের স্মৃতিতে বৃক্ষ রোপন করা চারাগাছ পরিদর্শনে সাংসদ বিপ্লব

আগরতলা, ১৯ এপ্রিল : মুখ্যমন্ত্রী মডেল গ্রামের অন্তর্গত ‘স্মৃতিবন’ প্রকল্পের অধীন প্ৰিয়জনের স্মৃতিতে বৃক্ষ রোপন করা চারা গাছটি পরিদর্শনে মান্দাইয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ২০২০ সালে রাজ্যের চারটি জায়গায় মুখ্যমন্ত্রী মডেল গ্রামের অন্তর্গত ‘স্মৃতিবন’ প্রকল্প সূচনা হয়েছিল। যার অন্যতম উদ্দেশ্য ছিল পূর্বপুরুষ বা প্রিয়জনেদের স্মৃতিতে চারা গাছ রোপনের পাশাপাশি বৃক্ষ রোপনে সবাইকে উৎসাহীত করা এবং সাবুযায়নে গতি আনা।

এই প্রকল্পের সূচনা করে, মান্দাইয়ের বোরাখায় (পাটনি) স্বর্গীয় পিতা হিরুধন দেবের স্মৃতিতে একটি চারা গাছ রোপন করেছিলেন তিনি। আজ এই প্রকল্প ক্ষেত্রটি পরিদর্শন করে এর অগ্রিগতি সম্পর্কে খোঁজ নেন এবং বাবার স্মৃতিতে রোপন করা গাছটিও ঘুরে দেখেন।

কিভাবে এই প্রকল্পকে সুদূর প্রসারি সফল বাস্তবায়ন করা যায় তা নিয়ে নব দপ্তরের আধিকারীকদের সাথে আলোচনা করেন। স্থানীয় নাগরিকদেরকেও এর রক্ষনাবেক্ষনে এগিয়ে এসে তাকে নিজেদের ভেবে আন্তরিক ভাবে সহযোগিতার আহ্বান করেন। শুধু তাই নয়, এর প্রতি মানুষকে আরও উৎসাহিত করতে, বন দপ্তরের অধিকারীক সহ অন্যান্য পদাধিকারী, বনকর্মী সহ অন্যান্যদেরকে প্রাথমিক ভাবে তাঁদের প্রিয়জনের স্মৃতিতে গাছ লাগানোর আবেদন জানিয়েছেন। এই প্রকল্প সম্পর্কে আরও জন জাগরণ ও বেশী সংখ্যায় মানুষকে এতে যুক্ত করার আহ্বান জানান তিনি।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top