News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্ব ঐতিহ্য দিবসে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের অধীনে থাকা স্মারকগুলিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ
Image

বিশ্ব ঐতিহ্য দিবসে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের অধীনে থাকা স্মারকগুলিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): শুক্রবার বিশ্ব ঐতিহ্য দিবস বা ‘ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস’-এ ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের আওতায় থাকা পর্যটন স্থলগুলিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ। এমনটাই জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।

তাদের তরফে জানানো হয়েছে, ” ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বর্তমানে তাদের আওতায় রয়েছে ৩,৬৯৮টি স্মারক স্থল।

এ বছর ‘ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস’-এর থিম হল ‘হেরিটেজ আন্ডার থ্রেট ফ্রম ডিজাস্টার অ্যান্ড কনফ্লিক্টস’- বিপর্যয় এবং সংঘর্ষের জেরে বিপন্ন ঐতিহ্য। এই বিষয়টিতে সচেতনতার প্রসার ঘটিয়ে ঐতিহ্য মণ্ডিত স্মারক ও পরিসরগুলির সংরক্ষণে সাধারণ মানুষকে উদ্যোগী করে তোলার চেষ্টা হচ্ছে।

প্রবেশমূল্য মকুব করে ঐতিহ্য সংরক্ষণে তৎপর হওয়ার জন্য সাধারণ মানুষকে বার্তা দিতে চায় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ।

বস্তুত, আমাদের সংবিধানে বর্ণিত মৌলিক দায়িত্বগুলির মধ্যেও ঐতিহ্যমণ্ডিত পরিসর ও স্মারক রক্ষা করায় যত্নশীল হয়ে ওঠার কথা বলা হয়েছে।”

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top