News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলাদেশের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দেওয়া: রণধীর জয়সওয়াল
Image

বাংলাদেশের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দেওয়া: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের অশান্তি সম্পর্কে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশ প্রশাসনের কর্মকর্তারা সম্প্রতি কিছু মন্তব্য করেছেন। সেই সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের করা মন্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দেওয়া।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে তাদের দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, এটি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া নিপীড়নের বিষয়ে ভারতের উদ্বেগের সাথে সমতা স্থাপনের একটি ছলনাপূর্ণ প্রচেষ্টা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নকারীরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। তিনি এও বলেন, অনুপযুক্ত মন্তব্য না করে বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া।

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top