News Flash

Image

রাজ্যেও পালিত পবিত্র দিন গুড ফ্রাইডে

আগরতলা, ১৮ এপ্রিল : গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম পবিত্র দিন৷ ধর্মীয় বিশ্বাস মতে এদিন প্রভু যীশু ক্রুশবিদ্ধ হয়ে প্রাণ দিয়েছিলেন৷ রাজ্যেও গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন ৷সকালে এ উপলক্ষে ব্যাপ্ঢিস্ট চার্জে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সকালে প্রার্থনা সভার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়৷ধর্মীয় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী আবাল-বৃদ্ধ -বনিতারা৷

গুড ফ্রাইডে তাৎপর্য বিশ্লেষণ করে বিস্তারিত আলোচনা করেন উদ্যোক্তারা৷ গুড ফ্রাইডে মূলত খ্রিষ্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন৷ খৃষ্টীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিষ্টের ক্রুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়৷ পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের আগের শুক্রবারে প্যাস্কাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়৷ যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণীগুলি থেকে জানা যায় যে তাঁকে সম্ভবত শুক্রবারে ক্রুসবিদ্ধ করা হয়েছিল৷ দুটি ভিন্ন গোষ্ঠীর মতে গুড ফ্রাইডের বছরটি হল ৩৩ খ্রিস্টাব্দ৷ আইজ্যাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে গুড ফ্রাইডের যে প্রকৃত সালটি নিরুপণ করেছেন, সেটি হল ৩৪ খ্রিস্টাব্দ৷ ক্রুসিফিকেশন ডার্কনেস অ্যান্ড একলিপস পদ্ধতি নামে একটি তৃতীয় পদ্ধতি হিসেব করে গুড ফ্রাইডের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল, ৩৩ খ্রিস্টাব্দ৷

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top