News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবশেষে গ্রেফতার ৩ মাসের শিশুকে বিক্রির চেষ্টায় অভিযুক্ত বাবা
Image

অবশেষে গ্রেফতার ৩ মাসের শিশুকে বিক্রির চেষ্টায় অভিযুক্ত বাবা

আগরতলা, ১৭ এপ্রিল: তিন মাসের কন্যা সন্তানকে মারধর সহ বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছিল শিশুটির বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়েছিল। আর সেই সংবাদের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ দুপুরে নিজ বাড়ি থেকে ওই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, খয়েরপুর দাসপাড়া এলাকার প্রাণ গোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ গত এক বছর আগে বিয়ে করেছিল। তাদের ঘরে গত সাড়ে তিন মাস আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠে গৌতম ঘোষ। বারবার তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করার প্রস্তাব দেয়। তাতে তার স্ত্রী রাজি না হওয়ায় সাড়ে তিন মাসের এই ছোট্ট কন্যা সন্তানটিকে মারধর করে। পরে তার স্ত্রী সন্তানের প্রাণ বাঁচাতে গত পহেলা বৈশাখের দিন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে যুব প্রেরণা সামাজিক সংস্থার চোখে পড়ে এই মহিলা সহ তার কন্যা সন্তানটিকে।

সামাজিক সংস্থার পক্ষ থেকে ওই মহিলা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে আশ্রয় দেওয়া হয় তাদের কাছে এবং পরবর্তী সময়ে বুধবার যুবক প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা বোধজংনগর থানায় ঘটনাটি জানায়। বৃহস্পতিবার সকালে ওই সামাজিক সংস্থার সহযোগিতায় অভিযুক্ত গৌতম ঘোষকে খয়েরপুরস্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে, রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটের আধিকারিকরা রাজধানী আগরতলা শহরের রাধানগর স্থিত একটি বেসরকারি হোমে গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথাবার্তা বলে এবং শিশুটির শারীরিক খোঁজখবর নেন। শিশুর সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে জানা গেছে শুক্রবার মা ও শিশুকে সরকারিভাবে হোমে নিয়ে যাওয়া হবে। এদিকে বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম ঘোষ সামাজিক সংস্থার প্রশ্নের মুখে পড়ে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top