News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে কংগ্রেস নেতার বাড়িতে ইডি-র হানা, প্রতাপের তোপ বিজেপিকে
Image

রাজস্থানে কংগ্রেস নেতার বাড়িতে ইডি-র হানা, প্রতাপের তোপ বিজেপিকে

জয়পুর, ১৫ এপ্রিল (হি.স.): রাজস্থানের জয়পুরে কংগ্রেস নেতার বাড়িতে হানা দিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার সকাল থেকে কংগ্রেস নেতা প্রতাপ সিং খাচারিয়াওয়াস এবং কুলবন্ত সিং-এর বাড়ি-সহ ১৫টিরও বেশি স্থানে তল্লাশি চালাচ্ছে। পার্ল অ্যাগ্রো কর্পোরেশন লিমিটেড (পিএসিএল) এর সাথে ৪৮,০০০ কোটি টাকার বিনিয়োগকারী জালিয়াতির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও, পিএসিএল এবং সহযোগী সংস্থাগুলির সম্পত্তি অবৈধভাবে হস্তান্তরের জন্য প্রয়াত নির্মল সিং ভাঙ্গুর সহযোগীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। এই ক্ষেত্রে, ইডি-র একাধিক দল হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান এবং দিল্লি জুড়ে ১৫টি স্থানে তল্লাশি চালাচ্ছে।

ইডি-র এই অভিযান প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রতাপ সিং খাচারিয়াওয়াস বলেছেন, “সরকার বদলায়, সময় বদলাবেই। ভাবুন রাহুল গান্ধী ক্ষমতায় এলে বিজেপির কী হবে। আপনারা (বিজেপি) এই কার্যক্রম শুরু করেছেন, আমরাও বিজেপির লোকজনের বিরুদ্ধে একই কাজ করব। তারা যত ইচ্ছা তল্লাশি চালাতে পারে, আমরা ভয় পাই না। আমরা অফিসারদের সহযোগিতা করব।”

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top