News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুখ্যাত দুই চোরকে বাজ পাখির মতো নিয়ে গেলো তামিলনাড়ু পুলিশ
Image

কুখ্যাত দুই চোরকে বাজ পাখির মতো নিয়ে গেলো তামিলনাড়ু পুলিশ

আগরতলা, ১৪ এপ্রিল : চড়িলাম আড়ালিয়া উওরমুড়া এলাকার কুখ্যাত দুই চোরকে আটক করে নিয়ে গেলো চেন্নাইয়ে পুলিশ। কুখ্যাত দুই চোরের পরিবারের সদস্যরা বিশালগড় থানায় কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া উওরমুড়া এলাকার লিটন মিয়া এবং জাকির হোসেন আড়ালিয়া উত্তরমুড়া চেন্নাইয়ের কাজ করতে গিয়ে গত ৭ এপ্রিল এক বাড়ি থেকে ৪ লক্ষাধিক টাকার অধিক স্বর্ণালংকার চুরি করে চড়িলাম আড়ালিয়া উত্তমমুড়া নিজের এলাকায় চলে আসে। চেন্নাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চেন্নাইয়ের থাইরোভনময়ূর থানায় ৭ এপ্রিল লিখিত আকারে মামলা দায়ের করে। চেন্নাইয়ের পুলিশ ৯ এপ্রিল মামলা হাতে নেয়। সেই মামলার ভিত্তিতে পুলিশ তদন্তক্রমে সোমবার দুপুরে চেন্নাইয়ের পুলিশ ত্রিপুরা এসে বিশালগড় থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত লিটন মিয়া, এবং বিটন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে প্রথমে বিশালগড় থানায় নিয়ে আসে। সেখানে সমস্ত ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে চেন্নাইয়ের পুলিশ বিমান যুগে অভিযুক্ত কুখ্যাত দুই চোরকে বিমান যুগে চেন্নাইয়ে নিয়ে যায়।

এদিকে অভিযুক্ত লিটন মিয়া এবং বিটন মিয়ার পরিবারের লোকজন বিশালগড় থানায় ছুটে এসে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে আর ততক্ষণে চেন্নাইয়ের পুলিশ অভিযুক্ত দুই চোরকে নিয়ে আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top