News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় কমিউনিস্টের শাসনকাল থেকে রাজনৈতিক খুন শুরু হয়েছিল : সাংসদ বিপ্লব
Image

ত্রিপুরায় কমিউনিস্টের শাসনকাল থেকে রাজনৈতিক খুন শুরু হয়েছিল : সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ এপ্রিল: ত্রিপুরায় কমিউনিস্টের শাসনকাল থেকে রাজনৈতিক খুন শুরু হয়েছিল। কংগ্রেসের আমলে রাজনৈতিক খুন হত না। আজ কমলাসাগর মন্ডলে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকর জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, কংগ্রেসের আমলে ডঃ বি.আর. আম্বেদকরকে নির্বাচনে হারাতে বিভিন্ন রণকৌশল করা হয়েছিল। যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন তাঁকে কংগ্রেস এবং সিপিএম সম্মান করে নি। আসলে সংবিধানকে কংগ্রেসও মানে না। তাঁরা শুধু পরিবারতান্ত্রিক রাজনীতিকে বুঝে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আম্বেদকরকে যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। তাঁর কথায়, ত্রিপুরায় কমিউনিস্টের শাসনকাল থেকে রাজনৈতিক খুন শুরু হয়েছিল। কংগ্রেসের আমলে রাজনৈতিক খুন হত না। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্ত্তীর সময়কাল থেকে রাজনৈতিক খুন শুরু হয়েছিল।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তাছাড়া, উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিদায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলার জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত কমলাসাগরের মন্ডল সভাপতি কাজল সরকার সহ বিশিষ্টজনেরা।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top