News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি বিরোধিতায় সুর চড়িয়ে আইএসএফ-এর সমাবেশ
Image

বিজেপি বিরোধিতায় সুর চড়িয়ে আইএসএফ-এর সমাবেশ

কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): জাতীয় পতাকা নিয়ে সোমবার শ’য়ে-শ’য়ে আইএসএফ কর্মী-সমর্থক এক মিছিলে সামিল হলো। “ওয়াকফ বিল মানব না, দাঙ্গাবাজ সরকার আর নেই দরকার”— এই ধ্বণি তুলে বিজেপি বিরোধিতায় সুর চড়ায় তারা।

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এবার কলকাতায় এই মিছিল বার করে আইএসএফ। মৌলালি-রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “এই সমস্যা শুধু মুসলমানদের নয়, এটা সংবিধান রক্ষার আন্দোলন।”

এর আগে, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এদিন উত্তাল হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার ভাঙড়ের বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করে আইএসএফ কর্মীরা। প্রতিবাদকারীদের মিছিল আটকাতে আগেভাগে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। এ নিয়ে একপ্রস্থ অশান্তি হয়।

—————

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top