News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে হামলা, আহত, অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে, প্রতিবাদে থানাও ঘেরাও
Image

আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে হামলা, আহত, অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে, প্রতিবাদে থানাও ঘেরাও

আগরতলা, ১৪ এপ্রিল: আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে বিজেপি দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন কমলপুরের বাম তপশিলী নেতা অনিল দাস। এমনটাই অভিযোগ তুলে ওই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেন সিপিএম সর্মথকরা। ওই ঘটনায় ৪৬ নং সুরমা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েতের হটাৎ বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে ৪৬ নং সুরমা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েতের হটাৎ বাজারে দেশের সংবিধান প্রনেতা ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালন করতে গিয়েছিলেন সিপিএমের কর্মী সর্মথকরা। আচমকাই ওই কর্মসূচিতে বিজেপির দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তাতে মারাত্মক ভাবে জখম হয়েছেন সি পি আই (এম )’র কমলপুর মহকুমা কমিটির সদস্য অনিল দাস।

অভিযোগ, আজ সকালে ভারতের সংবিধান প্রনেতার জন্মদিন যখন পালন করার শেষ পর্যায়ে এলাকার কিছু দুর্বৃত্ত লাঠি ও অস্ত্র নিয়ে সি পি আই (এম )কর্মীদের উপর হামলা চালায়। এতে দলের মহকুমা কমিটির সদস্য অনিল দাস ‘র মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আরও কয়েকজন অল্পবিস্তর আহত হয়। এই ঘটনায় বামনছড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বামন ছড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে থানাও ঘেরাও করেন সিপিএম সর্মথকরা।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top