News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম অফিসের সামনে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি নির্মাণ করতে চাইলে সাহায্য করা হবে : টিঙ্কু রায়
Image

সিপিআইএম অফিসের সামনে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি নির্মাণ করতে চাইলে সাহায্য করা হবে : টিঙ্কু রায়

আগরতলা, ১৪ এপ্রিল : সিপিআইএম অফিসের সামনে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি নির্মাণ করতে চাইলে সাহায্য করা হবে। আজ প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তির জায়গায় রাম মূর্তি প্রতিস্থাপন নিয়ে প্রতিক্রিয়া দিয়ে এমনটাই বললেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়।

এদিন তিনি বলেন, ২০১৮ সালের বৈদ্যনাথ মজুমদারের মূর্তি জনরোষের কারণে ভেঙে ফেলা হয়েছিল। তাতে বিজেপির কেনো হাত ছিল না। কারণ, দীর্ঘ ২৫ বছরে বাম অপশাসন থেকে মুক্তি পেয়েছিল ত্রিপুরাবাসী। শুধুই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, এই ভাঙা মূর্তির কারণে প্রতিনিয়ত যান দূর্ঘটনা ঘটেই চলছে। যান দূর্ঘটনার কারণে ওই মূর্তি সরিয়ে ফেলার জন্য অনেকেই লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু হঠাৎ ওই স্থানে শ্রী রামের মূর্তি গড়া হয়েছে। এই রামের মূর্তি গড়ার পিছনে কারা রয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি। তবে,বিজেপির তরফ থেকে মূর্তি স্থাপন করা হয়নি বলে দাবি করেম তিনি। তাঁর কথায়,সিপিআইএম নেতৃত্বরা যদি চান তাঁদের পার্টি অফিসের সামনে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি স্থাপন করার তাহলে তাতে সাহায্য করা হবে।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top