News Flash

  • Home
  • দিনের খবর
  • ধুলিয়ানে মৃত্যু ৩ জনের, দাবি পুলিশের; সুরক্ষা চাইছেন স্থানীয়রা
Image

ধুলিয়ানে মৃত্যু ৩ জনের, দাবি পুলিশের; সুরক্ষা চাইছেন স্থানীয়রা

মুর্শিদাবাদ, ১৩ এপ্রিল (হি.স.): হিংসায় অশান্ত মুর্শিদাবাদে এখনও চাপা উত্তেজনা রয়েছে। যদিও পুলিশের দাবি, পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। অশান্ত মুর্শিদাবাদে এখন সুরক্ষা চাইছেন হিন্দুরা। রবিবার সকালে এক মহিলা বলেছেন, আমরা নিরাপত্তা চাই, আর কিছু নয়। তারা আমাদের বাড়িতে ঢুকে সব কিছু ভাঙচুর করেছে।

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভকে ঘিরে গত শুক্রবার অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত। হিন্দুদের ঘর-বাড়ি, দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। হিংসাত্মক ঘটনায় ধুলিয়ানে মৃত্যু হয়েছে ৩ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বিভিন্ন এলাকায় চলছে টহল। উল্লেখ্য, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top