News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজু, বিহু, বিসু ও বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী
Image

বিজু, বিহু, বিসু ও বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

আগরতলা, ১৩ এপ্রিল : রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব — বিজু, বিহু, বিসু, গড়িয়া পূজা, গাজন এবং বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে জনজাতি ও বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও পার্বণ পালনে সকলেই একসূত্রে গাঁথা। তিনি উল্লেখ করেন, এই উৎসবগুলোতে ধনী থেকে শুরু করে মধ্যবিত্ত, সমাজের সব শ্রেণির মানুষই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আনন্দে মেতে ওঠেন।

বিরোধী দলনেতা আরও বলেন, এই উৎসবগুলো শুধুমাত্র সংস্কৃতির পরিচয় নয়, বরং পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। তিনি চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষেও জাতি-ধর্ম নির্বিশেষে সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top