News Flash

Image

লরি ও মালবাহী অটোর সংঘর্ষে গুরুতর আহত এক

আগরতলা, ১২ এপ্রিল :লরি ও মালবাহী অটোর সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন একজন। ওই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পানিসাগর মূল সড়কে কৃষ্ণপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে।

গতকাল রাতে ধর্মনগর পানিসাগর মূল সড়কে কৃষ্ণপুর এলাকায় ১২ চাকা সিমেন্ট বোঝাই লরি এবং তিন চাকা মালবাহী আটোর মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় অটো চালক। অটো চালক কুমারঘাট কাচারী ছড়ার বাসিন্দা নকুল চাকমা। এদিকে সংঘর্ষের পরেই লরিচালক ঘটনা স্থল থেকে পালিয়ে যায় । পরবর্তী সময় সিমেন্ট বোঝাই লরির কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলে লরি চালক ও ঘটনাস্থলে আসে । ঘটনার খবর যায় ধর্মনগর থানায়। খবর পেয়ে রাত্রিকালীন ডিউটিতে থাকা ধর্মনগর থানার পুলিশ অফিসার মানষ পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং ডিএসএল বাহিনী ঘটনাস্থলে যায় । লরি চালক সহ অটো চালককে এবং সিমেন্ট বোঝাই লরি এবং মালবাহী অটো ধর্মনগর থানায় নিয়ে আসে। , জানা যায় সিমেন্ট বোঝাই লরির চালক ধর্মনগর মহকুমার মিশন টিলা এলাকার বাসিন্দা সাইপুর রহমান বর্তমানে ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। জানা যায় লরিটি রং সাইটে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top