News Flash

  • Home
  • দিনের খবর
  • শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, স্বীকারোক্তি তৃণমূল নেতার
Image

শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, স্বীকারোক্তি তৃণমূল নেতার

বাঁকুড়া, ১২ এপ্রিল (হি.স.) : শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তা করেছেন তৃণমূলের তৎকালীন সাংসদ ও বিধায়ক। এমন বিস্ফোরক স্বীকারোক্তিতে তীব্র বিতর্কে জড়ালেন শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সোনামুখীর উপ-পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়।

শনিবার সোনামুখীতে আয়োজিত একটি তৃণমূল সভায় সোমনাথবাবু প্রকাশ্যে অভিযোগ করেন, শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে টাকা তুলেছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ ও প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপালি সাহা। তিনি দাবি করেন, এই দুর্নীতির প্রমাণ তাঁর কাছে রয়েছে এবং মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল। এই স্বীকারোক্তিতে শুধু জেলায় নয়, রাজ্য রাজনীতিতেও আলোড়ন পড়েছে। সোমনাথবাবু বলেন, তাঁরাও স্বীকার করছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই সময় সোনামুখীতেও টাকা তোলা হয়েছিল। যারা তুলেছেন, তারা এখন বিজেপিতে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেই ছেলেগুলোকেও একবার প্রেস মিটে বসানো হবে। এদিনের সভায় তিনি আরও অভিযোগ করেন, শিক্ষকরা কর্মহীন হয়ে পড়েছেন বাম ও বিজেপির ষড়যন্ত্রের কারণে। পাশাপাশি, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে উদ্দেশ্যে করে কটাক্ষ করেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় দিবাকরবাবু বলেন, যদি সৌমিত্র খাঁ চাকরি দুর্নীতিতে যুক্ত থাকেন, তাহলে তৃণমূল সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? আসলে এই অভিযোগের কোনও সত্যতা নেই। আর যদি থেকে থাকে, তবে দায় তৃণমূলেরই।

এ প্রসঙ্গে দিবাকরবাবুর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সোমনাথবাবু বলেন, এখন অস্ত্র রাখার হুমকি দিচ্ছে। ২০২৬ সালে ভোট চাইতে গেলে মা-বোনেরা বঁটি-কাটারি নিয়ে তেড়ে যাবে। পাল্টা জবাবে দিবাকর বলেন, ২০২৬-এর নির্বাচনে দেখা যাবে কে কার দিকে বঁটি-কাটারি নিয়ে তেড়ে যাচ্ছে।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top