News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল নারী সমিতির
Image

রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল নারী সমিতির

আগরতলা, ১১ এপ্রিল: ওয়াকফ বিলের বিরোধিতা সহ রান্নার গ্যাসের দাম একলাফে ৫০ টাকা বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আজ নারী সমিতির পশ্চিম জেলা কমিটি উদ্যোগে শহরের রাজপথে মিছিল বের করা হয়েছে। এদিনের মিছিলটি প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেত্রী বলেন, বিজেপি সংখ্যাগরিষ্টার জোরে সংশোধনী ওয়াকফ বিল জনগনের উপর চাপিয়ে দিয়েছে। এরই প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভে সামিল হয়েছে সিপিএম। পাশাপাশি, একলাফে রান্নার গ্যাসে ৫০ টাকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তাতে মধ্যবিত্তদের উপর আরেকটি নতুন চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে। উজ্জ্বল যোজনাকারীরাও ওই মূল্যবৃদ্ধি থেকে ছাড় পাননি। তাছাড়া, বেশ কিছুদিন আগে জীবনদায়ী ওষুধের মূল্যও বৃদ্ধি করে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এদিন আপামর জনগনকে এর বিরুদ্ধে গর্জে উঠার আহবান জানানো হয়েছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top