News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে গৃহস্থের বাগান থেকে উধাও দামি আগরগাছ, থানার দ্বারস্ত
Image

গভীর রাতে গৃহস্থের বাগান থেকে উধাও দামি আগরগাছ, থানার দ্বারস্ত

আগরতলা, ১১ এপ্রিল: রাতের আঁধারে গৃহস্থের বাড়ি থেকে উধাও বহু মূল্যের আগর গাছ। গাছ ক্রয় করতে আসা লোকেরাই নাকি রাতের বেলা গাছগুলি চুরি করে নেয় বলে সন্দেহ বাড়ির মালিকের। এবিষয়ে তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাদিন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বাসিন্দা সরত নাথের বাড়িতে বাগান থেকে উধাও দামি আগরগাছ। গত বুধবার দিনের বেলা কালাগাঙ্গের পার এলাকার কিছু খদ্দের উনার বাড়িতে বহু মূল্যের আগর গাছগুলি ক্রয় করার জন্য আসেন এবং দর কষাকষি করে যান। পরে ঐদিন রাতেই দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরদিন হঠাৎ বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে উনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান কদমতলা থানায় এবং লিখিত অভিযোগ জানান।

গৃহস্থ সরত নাথ আরো জানান উনার এই দুটি গাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আঁধারে গাছগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার প্রশাসন কি আদৌ চোরের টিকির নাগাল পায় কিনা।
এদিকে এলাকায় আগরগাছ চুরির হিরিক সর্বদাই রয়েছে। আগারগাছ চোর চক্রের একটি দল উত্তর জেলায় সক্রিয় রয়েছে। এরা প্রতি রাতেই কোন না কোন বাড়িঘর এবং বাগান থেকে আগর চুরি করে অসমে বিক্রি করে। ।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top