News Flash

  • Home
  • বিদেশ
  • বরিশালে পুলিশের বাধায় মঞ্চস্থ করা গেলনা রামায়ণ পালা
Image

বরিশালে পুলিশের বাধায় মঞ্চস্থ করা গেলনা রামায়ণ পালা

বরিশাল, ৯ এপ্রিল (হি.স.): পুলিশের বাধায় বাংলাদেশের বরিশালের কাউনিয়ায় রাম নবমী উপলক্ষে রামায়ণ পালা মঞ্চস্থ করা গেলনা বলে অভিযোগ উঠেছে। কাউনিয়ার শ্রী শ্রী মনসা মন্দিরে বরিশালে রাম নবমীর সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। মঙ্গলবার রাতে রামায়ণ পালা শুরুর মুখে পুলিশ মাইক এবং আনুষঙ্গিক জিনিসপত্র তুলে নিয়ে যায়।

উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল থেকেই পুলিশের তরফে চাপ দেওয়া হচ্ছিল যাতে রামায়ণ পালা না হতে পারে। পুলিশ দাবি করে, অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। তাদের কাছে খবর আছে, পালা শুরু হলে হামলা হতে পারে।

উদ্যোক্তারা পুলিশকে লিখিতভাবে পালা বন্ধ রাখার নির্দেশ দিতে বলেন। কিন্তু অভিযোগ, প্রশাসন তা কানে তোলেনি। রাতে পালা শুরু হওয়া মাত্র বন্ধ করে দেওয়া হয়। যদিও এলাকার ভিন্ন ধর্মাবলম্বী মানুষ পালাগান নিয়ে আপত্তি তোলেনি। প্রতিবার এলাকার সব ধর্মের মানুষ পালাগান শুনতে আসেন।

মনসা মন্দির পূজা কমিটির এক কর্মকর্তা সংবাদমাধ্যকে জানিয়েছেন, রামনবমী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান হয়। মঙ্গলবার ‘রামায়ণ’ পালা মঞ্চস্থ করার কথা ছিল ‘তিলকস গ্রুপ অ্যান্ড থিয়েটার’ নামে একটি দলের। ওই দলের প্রতিষ্ঠাতা তথা পরিচালক তিলক বসু অনিম বলেন, দু-মাস ধরে পালাগানের রিহার্সাল করেছি। পুলিশের সিদ্ধান্তে আমরা মর্মাহত।

Releated Posts

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০.৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা ভারতীয় সংস্থাগুলির: সার্জিও গর

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): প্রযুক্তি, উৎপাদন এবং ফার্মাসিউটিক্যাল-সহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০.৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা…

ByByNews Desk May 6, 2026

ট্রাম্প-সমর্থিত বিবেক রামস্বামী ওহাইও গভর্নর পদের রিপাবলিকান প্রার্থী নির্বাচিত

নিউ ইয়র্ক, ৬ মে (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমর্থনপুষ্ট ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামস্বামী ওহাইও গভর্নর পদের…

ByByNews Desk May 6, 2026

ফুজাইরাহ হামলায় ৩ ভারতীয় আহত, ‘অগ্রহণযোগ্য’ বলল ভারত; নিন্দা প্রধানমন্ত্রীর

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ-এ হামলায় তিন ভারতীয় নাগরিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা…

ByByNews Desk May 5, 2026

বাংলাদেশে বার নির্বাচন ঘিরে উত্তেজনা: চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের বাধা ও হেনস্থার অভিযোগ

ঢাকা, ৫ মে (আইএএনএস): বাংলাদেশ-এ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগের মধ্যে চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের আগে…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top