News Flash

  • Home
  • খেলা
  • ১৬ মে দোহা ডায়মন্ড লিগের মাধ্যমে মরশুম শুরু করবেন নীরজ চোপড়া
Image

১৬ মে দোহা ডায়মন্ড লিগের মাধ্যমে মরশুম শুরু করবেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : ডাবল অলিম্পিক পদকজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন যে তিনি ১৬ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ডায়মন্ড লিগে তাঁর মরশুম শুরু করবেন । টোকিও অলিম্পিকে সোনা ও ২০২৪ প্যারিস গেমসে রৌপ্য পদক জয়ী চোপড়া বলেছেন, “টানা তৃতীয় বছরের জন্য দোহায় ওয়ান্ডা ডায়মন্ড লিগে ভালো সাফল্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। সেই সঙ্গে কাতারে ভারতীয় ভক্তদের কাছ থেকে আরও উৎসাহী সমর্থনের জন্যও উন্মুখ হয়ে আছি।”

কাতারের ভারতীয় জনগণ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, “আমি কাতারে যে সমর্থন পাই তাতে আমি অভিভূত। তাদের ধন্যবাদ জানানোর মতো যথেষ্ট ভাষা আমার নেই।” নীরজ এখন চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন রেকর্ডধারী কোচ জ্যান জেলেজনির অধীনে কাজ করছেন। দোহার প্রতিযোগিতার পর, চোপড়া ২৪ মে পঞ্চকুলায় ‘নীরজ চোপড়া ক্লাসিক’ জ্যাভলিন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top