News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওয়াকফ আইন নিয়ে ফের ধুন্ধুমার জম্মু ও কাশ্মীর বিধানসভা, বিঘ্নিত সভার কাজকর্ম
Image

ওয়াকফ আইন নিয়ে ফের ধুন্ধুমার জম্মু ও কাশ্মীর বিধানসভা, বিঘ্নিত সভার কাজকর্ম

জম্মু, ৮ এপ্রিল (হি.স.): ওয়াকফ আইন নিয়ে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর বিধানসভা, বিঘ্নিত হয়েছে সভার কাজকর্ম। মঙ্গলবার পিডিপি কেন্দ্রীয় সরকারের কাছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের আহ্বান জানিয়ে বিধানসভায় একটি নতুন প্রস্তাব পেশ করেছে। তুমুল হৈহট্টগোলের কারণে ৩০ মিনিটের জন্য সভা মুলতবি করা হয়েছে।

ন্যাশনাল কনফারেন্স বিধায়ক আলতাফ কালু মুলতুবি প্রস্তাব উত্থাপন করেন এবং বিধানসভায় বক্তব্য রাখার জন্য সময় চান, কিন্তু স্পিকার সাড়া দেননি। পিডিপি বিধায়ক ওয়াহিদ পারা এবং দলের অন্যান্য বিধায়করা কিছু কাগজপত্র দেখিয়ে সভার ওয়েলে পৌঁছন। এরপর তাদের বের করে দেওয়া হয়। এনসি নেতারা, যারা সভার ওয়েলে পৌঁছেছিলেন, তাঁরা জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রধান সাজাদ লোনের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top